Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জীবনতলায় তৃণমূলের দুই নেতাকে মারধর

জীবনতলায় তৃণমূলের দুই নেতাকে মারধর
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই তৃণমূল নেতা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার নারায়ণপুর এলাকায়। রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁদের আক্রমণ করে বলে অভিযোগ। তাতে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ও যুব সহ সভাপতি আজিজুল লস্কর এবং অঞ্চল যুব কমিটির সদস্য সেলিম খান আহত হন। দু’জনকেই প্রথমে ঘুটিয়ারি শরিফ গ্রামীণ হাসপাতালে পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। তার প্রতিবাদ করেছিলেন তৃণমূলের এই নেতারা। তার জেরেই এই হামলা বলে তাঁরা জানিয়েছেন। এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ঘুটিয়ারি শরিফে হেরোইন কারবারের সঙ্গে অনেকেই যুক্ত। পুলিস রেইড করছে, গ্রেপ্তারও হচ্ছে। কিন্তু মূল চাঁই এখনও ধরা পড়েনি। এই কারবারের মূল মাথাকে গ্রেপ্তার করে চরম শাস্তির জন্য পুলিসের কাছে আবেদন করব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ