নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গভীর রাতে পাহাড় ভ্রমণে বেরিয়ে গভীর খাদে গিয়ে পড়ল ছোট গাড়ি। ঘটনায় প্রাণ হারালেন দুই জন। জখম আরও তিন যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কার্শিয়াংয়ের তিনঘুমটির পাঙ্খাবাড়ির রাস্তায়।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুমিত সিংহ (১৮) ও রাজেশ পাসওয়ান (২১)। প্রথমজন নকশালবাড়ির ফুটানিমোড়ের বাসিন্দা। অপরজন কোটিয়াজোতের বাসিন্দা। এছাড়া জখম হয়েছেন করণ ঠাকুর, রাজ দাস এবং তারক বিশ্বাস। তাঁরা সকলে নকশালবাড়ির বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১টা নাগাদ পাঁচজনের একটি দল একটি ছোট গাড়িতে নকশালবাড়ি থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর কার্শিয়াং থেকে ফেরার পথে ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়ি। খবর পেয়ে কার্শিয়াং থানার পুলিশ জখমদের উদ্ধার করে সুকনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে তিনজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।