Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সময়োপযোগী দু’টি নাটক

কসবা উত্তরণ প্রযোজিত দু’টি ভিন্ন স্বাদের নাটক ‘পরশমণি’ ও ‘গুডুম গুডুম’ সম্প্রতি মঞ্চস্থ হল গিরিশ মঞ্চে

সময়োপযোগী দু’টি নাটক
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কসবা উত্তরণ প্রযোজিত দু’টি ভিন্ন স্বাদের নাটক ‘পরশমণি’ ও ‘গুডুম গুডুম’ সম্প্রতি মঞ্চস্থ হল গিরিশ মঞ্চে। সুজিত ঘোষ নির্দেশিত নাটক দু’টির প্রথমটিতে নারীর অসহায়তার নানা চিত্র ফুটে উঠেছে। এই নাটকে অমৃতা বন্দ্যোপাধ্যায়, তৃষাগ্নী, দেবমাল্য, মিঠুন, গোবিন্দ, শৌভিক প্রমুখ তাঁদের অভিনয়গুণে দর্শকের মনযোগ ধরে রাখেন। নাটকটি লিখেছেন অমৃতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় নাটকে উঠে এসেছে অরণ্য রক্ষার বার্তা। এতে বিভিন্ন জীবজন্তুর চরিত্রকে রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই ভূমিকায় যাঁরা অভিনয় করেছেন, তাঁদের কৃতিত্ব কুর্নিশযোগ্য। জ্যোৎস্না, মিঠুন, আনন্দ, রিনা, দৃষ্টি, সঞ্জয় প্রমুখ অভিনেতারা চূড়ান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। নাটকটি লিখেছেন তৃষাগ্নী রায়। দু’টি নাটকের আবহ সংগীত নির্মাণ ও প্রক্ষেপণ বিশ্বজিৎ দাসের। আলোয় জয়ন্ত দাস। মঞ্চ সৃষ্টি করেছেন অভিজিৎ নস্কর। মেকআপে সঞ্জয় রায় ও পিয়া মল্লিক। দু’টি নাটকের সম্পাদনার দায়িত্বে ছিলেন সুজিত। 

Advertisement

কলি ঘোষ  

Advertisement
সম্পর্কিত সংবাদ