Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনের দুই পড়ুয়া রাজ্যের মেধা তালিকায়, উচ্ছ্বসিত শহরবাসী

শান্তিনিকেতনের দুই পড়ুয়া রাজ্যের মেধা তালিকায়, উচ্ছ্বসিত শহরবাসী
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের দুই মাধ্যমিক পরীক্ষার্থী শ্রীজয়ী ঘোষ ও সম্যক দাস জায়গা করে নিয়েছে রাজ্যের মেধা তালিকায়। শ্রীজয়ী পেয়েছে অষ্টম স্থান। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। আর সম্যক দশম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। দুজনেই জানিয়েছে, ভবিষ্যতে তারা ডাক্তার হতে চায়। দুজনেই শান্তিনিকেতন নব নালন্দা স্কুলের পড়ুয়া। দুই পড়ুয়ার এই কৃতিত্বে খুশি গোটা শহর। এই উপলক্ষ্যে এদিন স্কুল প্রাঙ্গণে কেক কাটা হয়, মিষ্টি বিতরণ করা হয়। বোলপুরের নিচুপট্টির বাসিন্দা শ্রীজয়ী প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী বলে স্কুল ও এলাকা সূত্রে জানা গিয়েছে। রুটিন মেনে নিয়মমাফিক পড়াশোনা করেই এই সাফল্য বলে জানিয়েছেন শ্রীজয়ীর অভিভাবকরা। শ্রীজয়ীর বাবা বিশ্বরূপ ঘোষ ও মা কুহেলি ঘোষ দুজনেই স্কুল শিক্ষক। বিশ্বরূপবাবু লাভপুরের বিপ্রটিকুরি উচ্চ বিদ্যালয়ে জীবন বিজ্ঞান পড়ান। আর কুহেলিদেবী বোলপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা।‌ ৬৮৮ নম্বরের মধ্যে শ্রীজয়ীর বাংলা, ইংরেজি, জীবন বিজ্ঞান ও ইতিহাসে প্রাপ্ত নম্বর ৯৯। ভূগোলে সে পেয়েছে ১০০। ভৌতবিজ্ঞান ও অঙ্কে পেয়েছে ৯৬। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ