সংবাদদাতা, উলুবেড়িয়া: বিক্রেতার কাছ থেকে কচ্ছপ কিনে পরিবেশকর্মীর হাতে তুলে দিলেন বাগনানের এনডি ব্লকের বাসিন্দা গৌতম বসু। জানা গিয়েছে, রবিবার সকালে গৌতমবাবু তাঁর বাড়ির সামনে এক ব্যক্তিকে কচ্ছপ বিক্রি করতে দেখেন। তিনি কচছপটি কিনতে চাইলে ওই বিক্রেতা ৮০০ টাকা দাম চান। দরদাম করে তিনি ৫০০ টাকায় কচ্ছপটি কিনে নেন। পরে জানতে পেরে পরিবেশকর্মী দেবাশিস সাঁতরার কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন।



