Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কয়লাকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার রানিগঞ্জের দুই ব্যবসায়ী, উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য

চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ সম্পর্কে মামা এবং ভাগ্না। দু’জনেরই বাড়ি রানিগঞ্জ থানার বক্তারনগর এলাকায়। একসময় চিন্ময়ের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না।

কয়লাকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার রানিগঞ্জের দুই ব্যবসায়ী, উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও আসানসোল: কয়লা পাচার মামলায় আজ, মঙ্গলবার দু’জনকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতদের নাম চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। বহু কোটি টাকার এই দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রানিগঞ্জের এই দুই ব্যবসায়ীক ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কলকাতার সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ধরে জেরা চলে। সে সময় বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় এদিন সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ সম্পর্কে মামা এবং ভাগ্না। দু’জনেরই বাড়ি রানিগঞ্জ থানার বক্তারনগর এলাকায়। একসময় চিন্ময়ের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। এলাকায় ঘুরে ঘুরে সব্জি বিক্রি করতেন। পরে কয়লার ব্যবসায় নামেন। তার পরে আর ঘুরে তাকাতে হয়নি। রাতারাতি কালো টাকায় আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় বলে অভিযোগ। 
তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে, মূলত মামা চিন্ময়ের হাত ধরে কয়লার ব্যবসায় নামেন কিরণ। কিছুদিনের মধ্যে ফুলে-ফেঁপে ওঠেন তিনিও। গোটা রানিগঞ্জ এলাকায় অবৈধ কয়লা ব্যবসায় অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠে এই মামা-ভাগ্নে জুটি। এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশির্বাদ আছে তাঁদের মাথায়। পুলিশ, প্রশাসনের উচ্চ মহলেও আছে যোগাযোগ। যে কারণে দ্রুত বিস্তার ঘটছিল তাদের কালো ব্যবসার সাম্রাজ্য। এমনই বক্তব্য স্থানীয়দের। তাঁরা আরও জানিয়েছেন, সম্প্রতি চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ এলাকায় অবৈধ বালির ব্যবসা শুরু করেছিলেন।

Advertisement

চিন্ময় ও কিরণকে জেরা করে কয়লা দুর্নীতি মামলায় আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে আশা তদন্তকারীদের। আজই ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে তদন্তকারী সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে এমনই জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ