দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্তের ক্ষমার আরজি খারিজ
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই দোষীর ক্ষমাভিক্ষার আরজি খারিজ করল কর্ণাটক মন্ত্রিসভা। ২০০৩ সালে খুন হন শুভা শংকরনারায়ণ নামের এক মহিলার হবু স্বামী বি ভি গিরিশ। ঘটনায় শুভা, তার প্রেমিক ডি অরুণ ভার্মা সহ চারজন দোষী সাব্যস্ত হন।

Advertisement

২০১০ সালের জুলাই মাসে প্রত্যেককে যাবজ্জীবন দেয় দায়রা আদালত। কর্ণাটক হাইকোর্টেও সেই রায় বহাল থাকে। সুরাহা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও বিশেষ লাভ হয়নি। গত বছরের ১৪ জুলাই হাইকোর্টের রায় বহাল রাখে শীর্ষ আদালত। তবে রাজ্যপালের কাছে ক্ষমাভিক্ষার আরজি জানাতে আট সপ্তাহ সময় দেওয়া হয়। এরইমধ্যে বৃহস্পতিবার শুভা ও অরুণের আরজি খারিজ করে দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের কাছে এই সুপারিশ পাঠানো হবে। স্বরাষ্ট্র দপ্তর পুলিশ ও কারা বিভাগের সঙ্গে কথা বলেছে। তারপরেই বিষয়টি মন্ত্রিসভার সামনে রাখা হয়।’