Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

৩ বছর পর বিধানসভায় ২ কুকি বিধায়ক

গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার তিন বছর পর প্রথমবার মণিপুর বিধানসভায় সশরীরে হাজির হলেন দুই কুকি বিধায়ক।

৩ বছর পর বিধানসভায় ২ কুকি বিধায়ক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার তিন বছর পর প্রথমবার মণিপুর বিধানসভায় সশরীরে হাজির হলেন দুই কুকি বিধায়ক। তাঁরা হলেন সাইকুলের বিধায়ক কিমনেও হাওকিপ হ্যাংশিং এবং সাইতুর বিধায়ক হাওখোলেত কিপগেন। বুধবার দ্বাদশ মণিপুর বিধানসভার অষ্টম অধিবেশনে যোগ দিতে ইম্ফলে বিধানসভা চত্বরে আসেন তাঁরা। কুকি নাগরিক সংগঠনের আপত্তি উপেক্ষা করে বিধানসভায় তাঁদের এই উপস্থিতি রাজ্য রাজনীতির ক্ষেত্রে রীতিমতো তাৎপর্যপূর্ণ। ২০২৩ সালের মে মাসে গোষ্ঠী সংঘর্ষ শুরুর পর থেকে বিধানসভার অধিবেশনে ভার্চুয়ালি অংশগ্রহণ করে আসছেন কুকি বিধায়করা। এদিন শুরু হওয়া বিধানসভার অধিবেশনে ১০ জন কুকি-জো বিধায়ককে যোগ না দেওয়ার আবেদন জানিয়েছিল কুকি সম্প্রদায়ের শীর্ষ নাগরিক সংগঠন কুকি ইনপি মণিপুর। সংগঠনের দাবি ছিল, কুকিদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশনে যোগ দিলে ভুল বার্তা যেতে পারে। তা সত্ত্বেও দুই কুকি বিধায়ক ইম্ফলে বিধানসভা অধিবেশনে সশরীরে হাজির হন ও বিতর্কে অংশ নেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ