ই এম বাইপাস ও বানতলায় বাইক স্কিড করে মৃত দুই
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালের বৃষ্টিতে ভিজেছিল রাস্তা। তার জেরে বাইক স্কিড করে মৃত্যু হল দুই বাইক চালকের। ফুলবাগান থানা এলাকার কাদাপাড়ায় ইএম বাইপাসের উপর একটি দুর্ঘটনা ঘটে। বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সাগ্নিক দত্ত (২১) নামে এক যুবকের। নিমতার বাসিন্দা তিনি। ফুলবাগানের দুর্ঘটনার ঘণ্টাদুয়েক পরেই বানতলার কাছে বাসন্তী হাইওয়েতে বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান এক চালক। তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি পণ্যবাহী গাড়ি। মৃতের নাম সুদীপকুমার মণ্ডল (২৭)। দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির বাসিন্দা ওই যুবক।

Advertisement