Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের, জখম ৪

মোটর ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দু’জনের। মৃতদের মধ্যে আবার একজনের আজ, বৃহস্পতিবারই বিয়ে হয়েছিল

মুরারইতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের, জখম ৪
  • ১৭ এপ্রিল, ২০২৫ ২৩:৪৭
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মোটর ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দু’জনের। মৃতদের মধ্যে আবার একজনের আজ, বৃহস্পতিবারই বিয়ে হয়েছিল। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের ওমরপুরে পাইকর থানার বর্ষাপুকুর মোড়ে। মৃতরা হলেন বাবর শেখ ও সিপিএম শেখ। তাঁরা দু’জনে একই বাইকে ছিলেন বলে জানা গিয়েছে। বর্ষাপুকুর মোড়েই উল্টো দিক থেকে আসা একটি মোটর ভ্যানের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইকআরোহীর। জখম হয়েছেন মোটর ভ্যানে থাকা চার যাত্রী। তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ