Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইরানের দুই মহিলা ফুটবলারের পাশে অস্ট্রেলিয়া, নাগরিকত্ব প্রদান

যুদ্ধবিধ্বস্ত ইরান। নারী স্বাধীনতাও শিকেয়। মহিলাদের এশিয়া কাপ ফুটবল খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল ইরান।

ইরানের দুই মহিলা ফুটবলারের পাশে অস্ট্রেলিয়া, নাগরিকত্ব প্রদান
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: যুদ্ধবিধ্বস্ত ইরান। নারী স্বাধীনতাও শিকেয়। মহিলাদের এশিয়া কাপ ফুটবল খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল ইরান। সেখানে দেশের সরকারের বিরুদ্ধে সুর চড়ান দুই মহিলা ফুটবলার ফতেমেহ ও আতেফাহ রামেজানিসেদেহ। এরপরেই ক্রমাগত হুমকি দেওয়া শুরু। তার জেরে বিধ্বস্ত হয়ে পড়েন তাঁরা। বাধ্য হয়ে দেশে না ফিরে অস্ট্রেলিয়াতেই থেকে যান ফতেমেহরা। গত মার্চে অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানান রাজনৈতিক আশ্রয়ের জন্য। কাতর অনুরোধে সাড়া দিয়ে দুই মহিলা ফুটবলারের পাশে দাঁড়াল স্যার ডনের দেশ। অভিবাসনমন্ত্রী টনি বার্ক তাঁদের শপথবাক্য পাঠ করান।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইজরায়েলের বাহিনী। তার আগেই এশিয়া কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছিল ইরানের মহিলা দল। সরকারের নানা নীতির তীব্র সমালোচনা করেছিলেন দুই মহিলা ফুটবলার। তার পরেই প্রবল চাপ বাড়ে তাঁদের উপর। এদিন অস্ট্রেলিয়ার নাগরকিত্ব পেয়ে আপ্লুত তাঁরা। ফতেমেহ বলেন, ‘ইরান আমাদের শিকড়। তাকে ভোলা সম্ভব নয়। কিন্তু অস্ট্রেলিয়া আমাদের নতুন জীবন দিল। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ পাশাপাশি, আতেফাহ বলেছেন, ‘দেশের পরিস্থিতি ভয়াবহ। কঠিন সময়ে অস্ট্রেলিয়া আমাদের পাশে থেকেছে। ওদের ধন্যবাদ জানাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ