Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় প্রাচীন গাছ ভেঙে জখম দুই

চুঁচুড়া ফেরিঘাটের সামনে গ্যারাজের উপর ভেঙে পড়ল গাছ। এই ঘটনায় জখম হয়েছেন দু’জন।

চুঁচুড়ায় প্রাচীন গাছ ভেঙে জখম দুই
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: চুঁচুড়া ফেরিঘাটের সামনে গ্যারাজের উপর ভেঙে পড়ল গাছ। এই ঘটনায় জখম হয়েছেন দু’জন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গ্যারাজের দুই কর্মী ও লঞ্চের যাত্রীরা। তবে গাছ চাপা পড়ে দশটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করেন।

Advertisement

চুঁচুড়া-নৈহাটি রুটের ফেরি ছাড়ে এই ঘাট থেকে। এই ঘাটে ঢোকার সামনে ছিল একটি অতি প্রাচীন বড়ো গাছ। সেটি অবশ্য শুকিয়ে গিয়ে বিপজ্জনক আকার নিয়েছিল। কয়েকদিনের বৃষ্টিতে গাছটি মাটি থেকে আলগা হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। এই গাছ কেটে ফেলার জন্য গ্যারাজ কর্তৃপক্ষ চুঁচুড়া পুরসভাকে লিখিত আবেদন জানিয়েছিল। তারপর পুরসভার পক্ষ থেকে কয়েকবার পরিদর্শনও করা হয়। কিন্তু তারা গাছ কাটেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যারাজের উপর ভেঙে পড়ে গাছটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ