Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডুবে মৃত্যু দুই শিশুর, প্রাণ ফেরাতে দেহ মাথায় নিয়ে ঘুরলেন অভিভাবক

ডুবে মৃত্যু দুই শিশুর, প্রাণ ফেরাতে দেহ মাথায় নিয়ে ঘুরলেন অভিভাবক
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নদীর পাড়ে খেলতে গিয়ে জলে পড়ে গিয়েছিল দু’টি শিশু। তারপর ডুবে মৃত্যু হয় তাদের। দু’জনের অভিভাবক ঘটনাস্থলে আসে। তারপর ঝাড়ফুঁক করে প্রাণে বাঁচানোর চেষ্টা করে। তাতে কাজ না দেওয়ায় মৃতদেহ মাথায় তুলে জলে নেমে ঘুরতে শুরু করেন দু’জনের বাবা। ঘটনার কথা শুনে পুলিস আসে। দেহ নিতে তাদের বাধা দেয় সবাই। অনেক চেষ্টা করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাতে পারে পুলিস। শুক্রবার ক্যানিং থানা এলাকার দুমকি গ্রামে ঘটেছে ঘটনাটি। বিষয়টি জানার পর অনেকের বক্তব্য, ‘আবারও সামনে এল গ্রামের কিছু মানুষের কুসংস্কারের প্রতি অন্ধবিশ্বাসের কথা।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশু দু’টিকে বহুক্ষণ তাদের বাড়ির লোক দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছিলেন। নদীর কাছে গিয়ে দেখেন, দু’জনের দেহ জলে ভাসছে। জল থেকে তুলে হাসপাতালে না নিয়ে গিয়ে তাঁরা সেখানেই শুরু করেন ঝাড়ফুঁক। তারপর নিথর দেহ মাথায় করে ঘুরতে থাকেন জলেই। পরে দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ