Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান দাবায় বাংলার দু’জন

২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর কিরঘিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ।

এশিয়ান দাবায় বাংলার দু’জন
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর কিরঘিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষভাবে সক্ষমদের এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে ভারত থেকে প্রতিনিধিত্ব করবেন মোট ১০ জন প্রতিযোগী। সেই তালিকায় নাম রয়েছে বাংলার দুই দাবাড়ু নিশান মণ্ডল ও সার্থক সিংয়ের। জলপাইগুড়ির বাসিন্দা নিশান। মাত্র ১১ বছর বয়সে নজর কেড়েছে তার প্রতিভা। মা শম্পা দাসের কথায়, ‘নিশান ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাবার কাছেই দাবায় হাতখড়ি। সম্প্রতি ইন্দোরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করেছিল। সেই সুবাদেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে।’ দেশের গণ্ডি টপকে এবার এশিয়ার মঞ্চেও ভালো ফল করার ব্যাপারে আশাবাদী নিশান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ