Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাহাপুরে দুই ব্যক্তিকে ছাড়ার দাবিতে অবরোধ

দুই অভিযুক্তকে ছাড়ার দাবিতে পুরাতন মালদহের সাহাপুর ছাতিয়ান মোড়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন গ্রামবাসীদের একাংশ

সাহাপুরে দুই ব্যক্তিকে ছাড়ার দাবিতে অবরোধ
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: দুই অভিযুক্তকে ছাড়ার দাবিতে পুরাতন মালদহের সাহাপুর ছাতিয়ান মোড়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন গ্রামবাসীদের একাংশ। শুক্রবার বিক্ষুব্ধরা সড়কের মাঝে দাঁড়িয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিলে পথচারী এবং যাত্রীদের ভোগান্তি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালদহ থানার পুলিস গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিরাট পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি, হুমকি, অবরোধের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ছাতিয়ান মোড়ে একটি টোটো ওভারলোড করে যাচ্ছিল। মঙ্গলবাড়ি ফাঁড়ির এক পুলিস আধিকারিক তা নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ একজনের সঙ্গে পুলিসের তর্কবিতর্ক হয়। হুমকি দেওয়া হয় ওই আধিকারিককে। অভিযুক্তরা মদ্যপ ছিল বলে অভিযোগ। সেই সময় দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়। রাগে স্থানীয়দের একাংশ তখন রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধে সামিল হওয়া রুমা সরকার মণ্ডল বলেন, উৎসবের দিন বিনা কারণে প্রাক্তন প্রধান সহ একজনকে পুলিস গ্রেপ্তার করেছে। এর উত্তর পুলিস, প্রশাসনকে দিতে হবে। মালদহ থানার পুলিস জানিয়েছে, পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ