Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথক ৬০ লক্ষ টাকার প্রতারণা, বাগুইআটি ও সল্টলেকে ধৃত ২

পৃথক দুই প্রতারণায় ৬০ লক্ষ টাকা গায়েব। দুই ক্ষেত্রে বাগুইআটি এবং সল্টলেকের বিধাননগর পূর্ব থানা দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি থানা এলাকায় ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক ৬০ লক্ষ টাকার প্রতারণা, বাগুইআটি ও সল্টলেকে ধৃত ২
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পৃথক দুই প্রতারণায় ৬০ লক্ষ টাকা গায়েব। দুই ক্ষেত্রে বাগুইআটি এবং সল্টলেকের বিধাননগর পূর্ব থানা দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি থানা এলাকায় ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বিধাননগর পূর্ব থানা এলাকায় ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বিহারের পাটনা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে সল্টলেকে নিয়ে আসা হয়েছে। দু’টি ঘটনাতেই ধৃতদের জেরা করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

৪৪ লক্ষ টাকা প্রতারণার ঘটনাটিতে ৮ জানুয়ারি বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। একটি ব্র্যান্ডেড কোম্পানির প্রসাধনী সামগ্রী নিয়ে প্রতারণা হয়েছিল। তদন্তে নেমে বাগুইআটি থানা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি সল্টলেকের মহিষবাথান এলাকায়। আসল বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। আর ১৬ লক্ষ টাকার প্রতারণা নিয়ে ২১ ফেব্রুয়ারি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে ফোন করে সাইবার প্রতারণা করা হয়। তদন্তে নেমে পুলিস পাটনা থেকে মূল পান্ডাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন এবং ফোনের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, সাইবার প্রতারণা রুখতে বিভিন্ন থানায় সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বিধাননগর পুলিস কমিশনারেট। বিশেষ করে প্রবীণদের সচেতন করা হচ্ছে। শনিবার বিধাননগর পূর্ব থানায় এমন কর্মসূচি হয়েছে। রবিবার রাজারহাট, বাগুইআটি ও নারায়ণপুর থানায় এই কর্মসূচি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ