Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটির লুটের ঘটনায় গ্রেপ্তার দুই

পানিহাটির মহেন্দ্রনগরে মদ্যপানের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

পানিহাটির লুটের ঘটনায় গ্রেপ্তার দুই
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটির মহেন্দ্রনগরে মদ্যপানের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘোলা থানার পুলিস তদন্তে নেমে রাম সমাদ্দার ও তপন দাসকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধার করেছে পুলিস। গত ৬ আগস্ট পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরে মিতা চন্দ বোসের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। অভিযোগ, মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল। মিতাদেবীর আলমারিতে থাকা নগদ সাত হাজার টাকা, সোনার হার, কানের দুল সহ নানা গয়না নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ