Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগান রত্ন পাচ্ছেন টুটু বসু

এবার মোহন বাগান রত্ন সম্মান পাচ্ছেন স্বপনসাধন বসু। একইসঙ্গে ঠিক হয়েছে, আগামী মরশুমে মরণোত্তর রত্ন পাবেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র।

মোহন বাগান রত্ন পাচ্ছেন টুটু বসু
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার মোহন বাগান রত্ন সম্মান পাচ্ছেন স্বপনসাধন বসু। একইসঙ্গে ঠিক হয়েছে, আগামী মরশুমে মরণোত্তর রত্ন পাবেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। শনিবার মোহন বাগানের কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। টুটুবাবুর নাম প্রস্তাব করেন সভাপতি দেবাশিস দত্ত। আগামী ২৯ জুলাই মোহন বাগান দিবসে সম্মানিত হবেন প্রাক্তন সভাপতি। উল্লেখ্য, ২০০১ সাল থেকে রত্ন সম্মান চালু হয়। প্রথমবার পুরস্কার পান কিংবদন্তি শৈলেন মান্না। প্রশাসক হিসাবে রত্ন তালিকায় জ্বলজ্বল করছে প্রয়াত সচিব ধীরেন দে’র নাম। উল্লেখ্য, ক্লাবতাঁবুর পরিবর্তে এবারের অনুষ্ঠানের ভেন্যু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

Advertisement

এদিকে, আগামী মরশুমে মোহন বাগানে ফিরছেন কিয়ান নাসিরি। চেন্নাইয়ান ছেড়ে তাঁর সবুজ-মেরুনে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। আইএসএলে চমকে দিয়েই শুরু করেছিলেন কিয়ান। প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরির পুত্র তিনি। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সুপার-সাব হিসাবে নেমে দশ মিনিটের স্পেলে হ্যাটট্রিক করেন কিয়ান। কিন্তু ওখানেই ইতি। তারপর সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাঁকে। পুরনো ক্লাবে কিয়ান কি পারবেন জ্বলে উঠতে? ঘরোয়া লিগেও তাঁকে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে,  শনিবার প্রস্তুতি ম্যাচ খেলল মোহন বাগান। বিএসএসকে ৩-১ গোলে হারায় ডেগি কার্ডোজো ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ