Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিউশন পড়তে গিয়ে নিখোঁজ বারাকপুরের ২ কলেজ ছাত্রী

টিউশন পড়তে গিয়ে নিখোঁজ বারাকপুরের ২ কলেজ ছাত্রী
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হলেন বারাকপুরের দুই কলেজ ছাত্রী। পুলিস সূত্রে জানা গিয়েছে, বারাকপুর বিজয়গড় এলাকার বাসিন্দা পলতা পি এন দাস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পূজা দাস ২৫ ফেব্রুয়ারি টিউশন পড়তে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর বাড়িতে ফোনও করে সেকথা জানান। কিন্তু তারপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। এমনকী তার সঙ্গে সেই একই কোচিং সেন্টারে একই দিনে পড়তে যাওয়া আরও এক কলেজ ছাত্রীরও কোনও খোঁজ নেই। এই বিষয়টি নিয়ে পূজা দাসের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিস। তবে দুশ্চিন্তায় পড়েছে দুই ছাত্রীর পরিবার। ঘটনার পর থেকেই তাঁরা সব আত্মীয়স্বজনের বাড়ি এবং সম্ভাব্য জায়গায় খোঁজ করছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ