Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতার দ্বীপাঞ্চলে তিল কাছিম উদ্ধার

একটা সময় স্বামী বন্যপ্রাণ উদ্ধারের পাশাপাশি তাদের পরিবেশে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন।

আমতার দ্বীপাঞ্চলে তিল কাছিম উদ্ধার
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: একটা সময় স্বামী বন্যপ্রাণ উদ্ধারের পাশাপাশি তাদের পরিবেশে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর ওই পথ অনুসরণ করে বন্যপ্রাণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন আমতা ২ নম্বর ব্লকের দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া চিৎনান অঞ্চলের বাসিন্দা মায়া পড়িয়া। বছর দুয়েক তাঁর স্বামী দেবাশিস পড়িয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই এই কাজ চালিয়ে যাচ্ছেন মায়াদেবী। বুধবার তিনি তিন কেজি ওজনের একটি তিল কাছিম উদ্ধার করেন। অনেকে কাছিমটি কিনতে চাইলেও মায়াদেবী তাঁদের প্রস্তাবে রাজি না হয়ে স্থানীয় বাসিন্দা শোয়েব আলি ও সুকান্ত আড়ু উদ্যোগে বন্যপ্রাণ উদ্ধারকারী দেবরাজ আড়ুর হাতে কাছিমটি তুলে দেন। পরে দেবরাজ সেটি পরিবেশে মুক্ত করে দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ