Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃতীয় স্বামীর হাতে ছুরিকাহত মহিলা এবং তাঁর চতুর্থ স্বামী

তৃতীয় স্বামীর হাতে ছুরিকাহত মহিলা এবং তাঁর চতুর্থ স্বামী
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: প্রাক্তন স্বামীর এলোপাথাড়ি ছুরির কোপে আহত হলেন এক মহিলা ও তাঁর বর্তমান স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, চাকদহ থানার তাতলা-১ পঞ্চায়েতের পোড়াডাঙা এলাকায়। ঘটনার পর অভিযুক্ত প্রাক্তন ওই স্বামী গোপাল দেবনাথ পলাতক। তাঁর বাড়ি রানাঘাটে। জানা গিয়েছে, আহত মহিলা মুন্নি সরকারের চারটি বিয়ে। তৃতীয় স্বামী গোপালের সঙ্গে প্রায় তিন বছর সংসার করার পর এক বছর আগে তিনি চতুর্থবার বিয়ে করেন সুশান্ত রায়কে। এদিন সকালে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। তখন হঠাৎ করে গোপাল একটি ছুরি নিয়ে তাঁদের উপর আক্রমণ করেন। তাঁদের এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যান তিনি। এরপর আহত অবস্থায় দু’জনকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে মহিলাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় কোনও অভিযোগ হয়নি। পুলিসের প্রাথমিক অনুমান, আগের কোনও রাগের বদলা নিতে ওই যুবক মহিলার উপর আক্রমণ করেন। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন বর্তমান স্বামীও। চাকদহ থানার পুলিস তৃতীয় স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ