Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

তথ্যপ্রযুক্তিতে জোর

তথ্যপ্রযুক্তিতে জোর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি নির্ভর শিল্পে রাজ্য কতটা এগল, তা তুলে ধরা হল সম্মেলনে। এই সংক্রান্ত একটি আলাদা আলোচনার আয়োজন করা হয়, যেখানে আগামী দিনে রাজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব রাজীব কুমার। তিনি অন্যান্য বিনিয়োগের পাশাপাশি শিলিগুড়িতে ডেটা সেন্টার প্রকল্পটিকে তুলে ধরেন। ওয়েবেলের চেয়ারম্যান সুতীর্থ ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে পরিকাঠামো তৈরি জরুরি। সেই কাজটি করছে ওয়েবেল। একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হয়, যেখানে রাজ্যে তথ্যপ্রযুক্তির সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। সেমিকন্ডাক্টর সংক্রান্ত যে বিনিয়োগ আসতে চলেছে বাংলায়, তা জানান দপ্তরের কর্তারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ