Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটো থেকে পড়ে মৃত্যু চালকের

টোটো থেকে পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম দিলীপ হালদার (৫২)। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার বাঘাযতীন স্টেশন রোডে। প্রাথমিক তদন্তে যাদবপুর থানার পুলিস জানতে পেরেছে, ২৩ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ নিজের টোটো নিয়ে ফেরার সময় আচমকা রাস্তায় পড়ে যান দিলীপবাবু।

টোটো থেকে পড়ে মৃত্যু চালকের
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টোটো থেকে পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম দিলীপ হালদার (৫২)। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার বাঘাযতীন স্টেশন রোডে। প্রাথমিক তদন্তে যাদবপুর থানার পুলিস জানতে পেরেছে, ২৩ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ নিজের টোটো নিয়ে ফেরার সময় আচমকা রাস্তায় পড়ে যান দিলীপবাবু। তাঁকে উদ্ধার করে প্রথমে রেড ক্রস সোসাইটি এবং পরে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে সেখানেই তিনি মারা যান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে যাদবপুর থানার পুলিস ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ