Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিস্তা নদীর জলে বিষ দেওয়া রুখতে মাইকিং মৎস্য দপ্তরের

তিস্তা নদীর জলে বিষ দেওয়া রুখতে মাইকিং মৎস্য দপ্তরের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাছ ধরার জন্য তিস্তার জলে যাতে কেউ বিষ প্রয়োগ না করেন, সে ব্যাপারে সচেতন করতে মাইকিং শুরু করল মৎস্য দপ্তর। একইসঙ্গে ব্যাটারি বা ইনভার্টারের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে যাতে কেউ নদীতে মাছ না ধরেন, তা নিয়ে প্রচার চালানো হচ্ছে মৎস্য দপ্তরের তরফে। দিন কয়েক আগে ঝাঁকে ঝাঁকে তিস্তায় নানা প্রজাতির মাছ ভেসে ওঠে। ওই ঘটনার তদন্তে নেমে মৎস্য দপ্তরের প্রাথমিক অনুমান, মাছ ধরার জন্য নদীতে কেউ বিষ প্রয়োগ করেছিল। ইতিমধ্যেই তিস্তার জলের নমুনা পরীক্ষা করেছে মৎস্য দপ্তর। 
Advertisement
জলপাইগুড়ি জেলা মৎস্য আধিকারিক অমিত সরকার বলেন, প্রাথমিকভাবে আমাদের যতটুকু মনে হয়েছে, নদীতে বিষ প্রয়োগের কারণে তিস্তায় মাছ ভেসে ওঠার ঘটনা ঘটে। যদিও পরে পরীক্ষা করে দেখা গিয়েছে, জলপাইগুড়ির সারদাপল্লি এলাকায় তিস্তার জলের পিএইচ মাত্রা ঠিক আছে। বিষ প্রয়োগের পাশাপাশি অনেক সময় ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে থাকে কেউ কেউ। এ ধরনের ঘটনা রুখতে বৃহস্পতিবার আমরা তিস্তাপাড়ে মাইকিং করি। এ ধরনের ঘটনা ঘটতে দেখলে নদীর পাড়ের বাসিন্দারা যাতে রুখে দেন, সেই আবেদন রাখা হচ্ছে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ