Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

তোষাখানার দ্বিতীয় মামলায় জামিন ইমরান খানের

তোষাখানা দুর্নীতির দ্বিতীয় মামলায় জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি ১০ লক্ষ পাকিস্তানি মুদ্রার দু’টি বন্ডে জামিন মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবাস করছেন ইমরান।

তোষাখানার দ্বিতীয় মামলায় জামিন ইমরান খানের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: তোষাখানা দুর্নীতির দ্বিতীয় মামলায় জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি ১০ লক্ষ পাকিস্তানি মুদ্রার দু’টি বন্ডে জামিন মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবাস করছেন ইমরান। তবে এদিন জামিন পেলেও কবে জেলমুক্তি ঘটবে, তা স্পষ্ট নয়। এদিন হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, নিম্ন আদালতে হাজিরা দিতে হবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধানকে। কোর্ট ও তদন্তে সহযোগিতা না করলে জামিন প্রত্যাহারের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির মুক্তি আর্জি খারিজ করে দিয়েছে।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ