Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রফতানি নিয়ন্ত্রণের চিন্তাভাবনাও করছে আমেরিকা। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই জানিয়েছেন ট্রাম্প।

চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
  • ১১ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

ওয়াশিংটন, ১১ অক্টোবর : ফের স্বমূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিংয়ের সঙ্গে আরও একবার শুল্ক যুদ্ধের পথে পা বাড়ালেন তিনি। চীনা পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যা কার্যকর হবে আগামী মাসের ১ তারিখ অর্থাৎ ১ নভেম্বর থেকে।

Advertisement

শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রফতানি নিয়ন্ত্রণের চিন্তাভাবনাও করছে আমেরিকা। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই জানিয়েছেন ট্রাম্প।
নয়া সংঘাতের সূত্রপাত চীনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। সম্প্রতি বিরল খনিজ পদার্থ রফতানির উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তারা। গত শুক্রবার একটি পোস্টে বেজিংয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। শি জিনপিং সরকারের এমন সিদ্ধান্ত ‘প্রবল শত্রুতাপূর্ণ’ এবং বিশ্বকে ‘বন্দী’ করার কুপ্রচেষ্টা বলেও দাগিয়ে দেন তিনি। তার রেশ ধরে চীনা পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি এলো হোয়াইট হাউজ থেকে। এখানেই শেষ নয়, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রস্তাবিত বৈঠক না করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। পরে অবশ্য বলেছিলেন যে, তিনি এটি বাতিল করেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ