Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ন্যাটো দেশগুলিকে কড়া বার্তা ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতেই হবে। তাহলেই থামবে ইউক্রেন যুদ্ধ। এমনটাই ‘বিশ্বাস’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এজন্য ইতিমধ্যেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক বসিয়েছে আমেরিকা।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ন্যাটো দেশগুলিকে কড়া বার্তা ট্রাম্পের
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতেই হবে। তাহলেই থামবে ইউক্রেন যুদ্ধ। এমনটাই ‘বিশ্বাস’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এজন্য ইতিমধ্যেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক বসিয়েছে আমেরিকা। এবার ন্যাটোর সদস্য দেশগুলির কাছে ট্রাম্পের কড়া বার্তা, অবিলম্বে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুন। শনিবার ফের চীনের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের হুমকি, রুশ-পেট্রোলিয়াম কেনা বন্ধ না করলে চীনা পণ্যে ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিন ভারতের নাম তিনি উল্লেখ করেননি।   

Advertisement

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলিকে একহাত নিয়েছেন। তিনি লিখেছেন, ইউক্রেন যুদ্ধ জয়ে ন্যাটোর মধ্যে ১০০ শতাংশ চেষ্টা চোখে পড়ছে না। বেশ কিছু সদস্য দেশ রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন , ক্রমাগত তেল কেনার ফলে রাশিয়ার উপর আর্থিক চাপ তৈরির চেষ্টা অনেকটাই ধাক্কা খাচ্ছে। উল্লেখ্য, ন্যাটোর ৩২টি সদস্য দেশের মধ্যে তুরস্ক, হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো দেশ মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও মস্কো থেকে তেল কিনছে। আমদানির পরিমাণের নিরিখে চীন, ভারতের পরেই রয়েছে তুরস্ক। এদিন ন্যাটোর ওই তিনটি দেশকেই ট্রাম্প নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। 
 এদিন সদস্য দেশগুলিকেও চীনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, বেজিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেই জঘন্য ও রক্তাক্ষয়ী যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প আরও বলেন, রাশিয়াকে অনেকটাই নিয়ন্ত্রণ করে চীন। তাই কড়া শুল্ক চাপালে ভালো কাজ হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ