Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারতের মুখোশ খুলে দিয়েছি’ , শুল্ক ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে শোরগোল

শুল্ক ইস্যুতে একদিন আগেই ভারতকে ফের নিশানা বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অবশেষে ভারত শুল্কের পরিমাণ অনেকটাই কমাতে রাজি হয়েছে।

‘ভারতের মুখোশ খুলে দিয়েছি’ , শুল্ক ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে শোরগোল
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন ও নয়াদিল্লি: শুল্ক ইস্যুতে একদিন আগেই ভারতকে ফের নিশানা বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অবশেষে ভারত শুল্কের পরিমাণ অনেকটাই কমাতে রাজি হয়েছে। ভারত বিশাল পরিমাণে শুল্ক চাপিয়ে রাখায় সেদেশে মার্কিন পণ্য বিক্রি কঠিন হয়ে পড়েছিল। শুক্রবার ওভাল অফিস থেকে নয়াদিল্লিকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। ট্রাম্পের ঠেস, কেউ তো ভারতের মুখোশ খুলে দিতে পারল! সেই কারণেই তারা শুল্ক কমাতে রাজি হল। স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। কারণ, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সপ্তাহব্যাপী আমেরিকা সফরের আবহেই ভারতকে এইভাবে নিশানা বানালেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করতেই ওয়াশিংটনে গিয়েছিলেন গোয়েল। সেখানে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে তাঁর বৈঠকও হয়। শনিবার গোয়েল মার্কিন সফর থেকে দিল্লি ফিরে এসেছেন। তারপরই এই ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, বাণিজ্যমন্ত্রীর এই আমেরিকা সফরেই কি শুল্ক ইস্যুতে ট্রাম্পের চাপে আত্মসমর্পণ করল কেন্দ্র? কংগ্রেসের দাবি, এই ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 

Advertisement

এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের তোপ, বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পীযূষ গোয়েলের আমেরিকার সফরের মধ্যেই ট্রাম্প ওই মন্তব্য করেছেন। মোদি সরকার কোন বিষয়ে রাজি হয়েছে? ভারতের কৃষক ও দেশের উৎপাদন ক্ষেত্রের স্বার্থের সঙ্গে কি আপস করা হল? আগামী ১০ মার্চ থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির কাছে আমাদের দাবি, সংসদে এবিষয়ে আলোচনা চাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ