Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কমলা হ্যারিসের নিরাপত্তা তুলে নিলেন ট্রাম্প

প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের নিরাপত্তা তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিক্রেট সার্ভিস প্রোটেকশন পেতেন কমলা।

কমলা হ্যারিসের নিরাপত্তা তুলে নিলেন ট্রাম্প
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিউ ইয়র্ক: প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের নিরাপত্তা তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিক্রেট সার্ভিস প্রোটেকশন পেতেন কমলা। সেটিকেই প্রত্যাহার করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে আর এই নিরাপত্তা পাবেন না কমলা। সম্প্রতি হোয়াইট হাউস সূত্রে এই খবর জানা গিয়েছে। 

Advertisement

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরা আজীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছ’মাস এই নিরাপত্তা পাওয়ার কথা ছিল কমলার। সেই মেয়াদ গত ২১ জুলাই শেষ হয়ে গিয়েছে। যদিও হোয়াইট হাউস ছাড়ার আগে জো বাইডেন কমলার সিক্রেট সার্ভিস নিরাপত্তার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন। এবার সেই অনুমোদনই প্রত্যাহার করলেন ট্রাম্প।

Advertisement
সম্পর্কিত সংবাদ