Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

৩০ মিনিট অপেক্ষা করিয়ে শাহবাজ ও মুনিরের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

পহেলগাঁও হামলার উত্তেজনা এখনও রয়েছে। ভারত-আমেরিকা শুল্কযুদ্ধও জারি। এরইমাঝে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

৩০ মিনিট অপেক্ষা করিয়ে শাহবাজ ও মুনিরের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

ওয়াশিংটন: পহেলগাঁও হামলার উত্তেজনা এখনও রয়েছে। ভারত-আমেরিকা শুল্কযুদ্ধও জারি। এরইমাঝে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সঙ্গী পাক সেনাপ্রধান আসিম মুনির। আগেই মুনির-ট্রাম্প সাক্ষাৎ হয়েছে। তবে ২০১৯ সালের পর এই প্রথমবার পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা নিয়েই জল্পনা তুঙ্গে। সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের সময়সূচি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য শাহবাজ ও মুনিরকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখন প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত ছিলেন ট্রাম্প। প্রায় ৩০ মিনিট পর শুরু হয় বৈঠক এবং সন্ধ্যা ৬ টা ১৮ মিনিট নাগাদ বেরিয়ে যান পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তবে বৈঠকের আগেই শাহবাজ ও মুনিরের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, আজ আমাদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান দেখা করতে আসছেন। শাহবাজ শরিফ একজন মহান নেতা আর মুনিরও দারুণ মানুষ। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে হোয়াইট হাউস এনিয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এমনকী আচমকা কেন রুদ্ধদ্বার বৈঠক করা হল, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, দিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতেই ট্রাম্পের এই কৌশল।

Advertisement
সম্পর্কিত সংবাদ