Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ট্রাম্প ইজ ডেড’, জে ডি ভান্সের সাক্ষাৎকারের পর ভাইরাল ট্রেন্ড

ফের সমাজমাধ্যমে ট্রেন্ডিং ডোনাল্ড ট্রাম্প। তবে কোনও রাজনৈতিক কার্যকলাপ, শুল্ক বা অন্য কোনও ঘোষণার জন্য নয়। গোটা এক্স প্ল্যাটফর্ম জুড়ে উপচে পড়ছে একটাই শব্দবন্ধ ‘ট্রাম্প ইজ ডেড’ (ট্রাম্প মৃত)।

‘ট্রাম্প ইজ ডেড’, জে ডি ভান্সের সাক্ষাৎকারের পর ভাইরাল ট্রেন্ড
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: ফের সমাজমাধ্যমে ট্রেন্ডিং ডোনাল্ড ট্রাম্প। তবে কোনও রাজনৈতিক কার্যকলাপ, শুল্ক বা অন্য কোনও ঘোষণার জন্য নয়। গোটা এক্স প্ল্যাটফর্ম জুড়ে উপচে পড়ছে একটাই শব্দবন্ধ ‘ট্রাম্প ইজ ডেড’ (ট্রাম্প মৃত)। হঠাৎ করেই কেন মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিয়ে সরগরম গোটা সমাজমাধ্যম? নেপথ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের একটি মন্তব্য। রয়েছেন সিম্পসনের নির্মাতা ম্যাট গ্রোয়েনিংও। 

Advertisement

গত ২৭ আগস্ট একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভান্স বলেছিলেন, ‘যে কোনও বিপর্যয়ে আমি দেশের হাল ধরতে প্রস্তুত’। যদিও একই সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে ভান্স বলেন, ‘ ট্রাম্প দারুনভাবে সুস্থ ও সতেজ রয়েছেন। রাতের শেষ ফোন কলটা ট্রাম্প করেন। আবার সকালে উঠেও প্রথম ফোন তাঁরই পাই।’ তারপরেই গোটা বিশ্বজুড়ে ভাইরাল ‘ট্রাম্প ইজ ডেড’ শব্দবন্ধ। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে। গত জুলাই মাসে হোয়াইট হাউসে জানিয়েছিল, পায়ের শিরার ক্রনিক অসুখে ভুগছেন ট্রাম্প। 
সমাজমাধ্যমকে আরও উস্কে দিয়েছে জনপ্রিয় কার্টুন সিম্পসন। গত কয়েকদিন আগেই সিম্পসনের নির্মাতা ম্যাট গ্রোয়েনিং ইঙ্গিত দিয়েছিলেন, এই অ্যানিমেশন শো ট্রাম্পের মৃত্যুর সঙ্গেই শেষ হবে। মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ না করেই তিনি বলেছিলেন,‘ একজনের মৃত্যুর সঙ্গেই শো শেষ হবে। তাঁর মৃত্যুতে মানুষ রাস্তায় নেমে নাচতে শুরু করবে। যদি না প্রেসিডেন্ট জে ডি ভান্স নাচকে নিষিদ্ধ না করেন।’ প্রসঙ্গত, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিল সিম্পসনই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ