Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তুরতুরি বাগানে অচলাবস্থা অব্যাহত

তুরতুরি বাগানে অচলাবস্থা অব্যাহত
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-২ ব্লকের তুরতুরি চা বাগানে অচলাবস্থা অব্যাহত। বকেয়া মজুরি না মেলায় সোমবার থেকে শ্রমিকরা বাগানের কাজে যাচ্ছেন না। মালিকপক্ষ বুধবার বকেয়া দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এদিনও বকেয়া মেলেনি। ফলে শ্রমিকরা কাজে যোগ দেননি। তুরতুরি বাগানে শ্রমিক সংখ্যা ৫০১। এভাবে বার বার প্রতিশ্রুতি দিয়েও বকেয়া না মেলায় হতাশ শ্রমিকদের এখন বাগান বন্ধের দুঃশ্চিন্তা তাড়া করছে। 
Advertisement
তৃণমূল চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বড়া ওরাওঁ বলেন, এভাবে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া নিয়ে বাগান কর্তৃপক্ষের টালবাহানা করা ঠিক নয়। সিটুর জেলা সভাপতি বিদ্যুৎ গুন বলেন, মজুরি না পেলে শ্রমিকরা খাবে কী? যদিও তুরতুরি বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রান্তিককুমার সরকার বলেন, দ্রুত শ্রমিকদের বকেয়া মিটিয়ে বাগান স্বাভাবিক করার চেষ্টা চলছে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ