Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারাতলার কেপিটি কলোনিতে আগুন

তারাতলার কেপিটি কলোনিতে আগুন
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলা থানা এলাকায় কেপিটি কলোনিতে ভয়াবহ আগুন লাগল। পুড়ে যায় ২০ থেকে ২২টি ঝুপড়ি। আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন, তা খতিয়ে দেখছে পুলিস ও দমকলবাহিনী। 
Advertisement
আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্তদের সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আগুন লাগার প্রকৃত কারণ দমকল খতিয়ে দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ