Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তুরস্কের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬৬ জনের মৃত্যু

তুরস্কের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬৬ জনের মৃত্যু
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আঙ্কারা, ২১ জানুয়ারি: তুরস্কের একটি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল ৬৬ জনের। জখম আরও ৫১ জন। দুর্ঘটনাটি ঘটেছে দেশের উত্তর-পশ্চিমের বোলু এলাকার একটি রিসর্টে। গতকাল রাত ৩টে ৩০ মিনিট নাগাদ আচমকাই ১১ তলার ওই রিসর্টের চারতলায় কোনওভাবে আগুন লাগে। মূহুর্তের মধ্যে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন ছিলেন। আতঙ্কে ২ জন জানলা থেকে নীচে ঝাঁপ দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের। আহত অবস্থায় ৫১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, জোরকদমে উদ্ধারকাজ চলছে। আগুন নেভানোর চেষ্টাও চলছে। অকুস্থলে উপস্থিত রয়েছেন দমকল  এবং উদ্ধারকারী দলের প্রায় দুশোরও বেশি কর্মী। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রশাসন। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় হোটেলে আগুন লাগার ছবি, ভিডিও রীতিমতো ভাইরাল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ