Bartaman Logo
২৭ মে, ২০২৬

ত্রিপুরায় পিকনিক  বাসে আগুন, আশঙ্কাজনক ৬

ত্রিপুরায় পিকনিক  বাসে আগুন, আশঙ্কাজনক ৬
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আগরতলা: বেশ কয়েকদিন ধরে ত্রিপুরায় জাঁকিয়ে পড়েছে শীত। নতুন বছরের প্রথম রবিবার রাজ্যের সবক’টি পিকনিক স্পট ছিল ভীড়ে ঠাসা। এদিন পিকনিক থেকে ফেরার পথে দু’টি পৃথক দুর্ঘটনায় আহত ২৮ জন। এর মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
প্রথম ঘটনাটি ঘটে পশ্চিম জেলার সিধাই মোহনপুরের জগৎপুর চৌমুহনীতে। সেখানে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে জখম ১১ জন। তাদের মধ্যে দু’জন পড়ুয়া। তাদের শারিরীক অবস্থা সঙ্কটজনক। গুরুতর জখম আরও চার যাত্রী। গাড়ির মধ্যে থাকা জেনারেটরে যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে। অন্য দুর্ঘটনাটি ঘটে সিপাহিজলা জেলার বিশালগড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ একটি গাড়ি খাদে পড়ে গেলে জখম হন ১৭ জন। দমকলকর্মীরা এসে যাত্রীদের উদ্ধার করেন। আহতরা বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পর্কিত সংবাদ