সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের ব্যাংকুড়ি এলাকায় খারাপ ট্রান্সফরমার লাগিয়ে ভালো ট্রান্সফরমার নিয়ে পালানোর সময় গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ধৃতদের নাম এনামুল হোসেন ও কাঞ্চন পাল। দু’জনের বাড়ি তপন থানা এলাকায়।
Advertisement
শুক্রবার সকালে বিদ্যুৎ বণ্টন কোম্পানির ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ব্যাংকুড়িতে আসে দুষ্কৃতীরা। স্থানীয়দের বক্তব্য, একটি ছোট গাড়িতে একটি ট্রান্সফরমার নিয়ে আসে এনামুল ও কাঞ্চন।
এলাকার ভালো ট্রান্সফরমার খুলে তার জায়গায় খারাপ ট্রান্সফরমার লাগিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করলে ছোট গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করেন গ্রামবাসী। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানা ও গঙ্গারামপুর বিদ্যুৎ বণ্টন কোম্পানিতে। পুলিস গাড়ি সহ দু’জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গঙ্গারামপুর সাবস্টেশনের ম্যানেজার মনোজিত্ কুমার ঘোষ গঙ্গারামপুর থানায় ট্রান্সফরমার চুরির লিখিত অভিযোগ দায়ের করেছেন। খারাপ ট্রান্সফরমার দুষ্কৃতীদের হাতে কী করে গেল, ভাবাচ্ছে গঙ্গারামপুর বিদ্যুৎ বণ্টন কোম্পানির আধিকারিকদের।
জানা গিয়েছে, ধৃত কাঞ্চন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। গঙ্গারামপুর থেকেই একটি খারাপ ট্রান্সফরমার কোনওভাবে সংগ্রহ করে সে। সেটি ঠিক করে ভালো ট্রান্সফরমার বদলে নেওয়ার ছক কষেছিল কাঞ্চন। মোটা টাকার বিনিময়ে ভালো ট্রান্সফরমার কোথাও লাগিয়ে দেওয়ার ছক করতে এসেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ল অভিযুক্তরা।
গঙ্গারামপুর থানার পুলিস শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে পুরো ঘটনার তদন্ত শুরু করবে। গঙ্গারামপুর বিদ্যুৎ বণ্টন কোম্পানির এক আধিকারিক বলেন, দুষ্কৃতীরা কোথা থেকে ট্রান্সফরমার সংগ্রহ করল, তদন্ত করে দেখা হবে। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, ব্যাংকুড়ি এলাকায় ট্রান্সফরমার চুরি করতে এসে দু’জন ধরা পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।