Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের টিকিটে কালোবাজারি রুখতে একাধিক পদক্ষেপ রেলের

ট্রেনের টিকিটে কালোবাজারি রুখতে একাধিক পদক্ষেপ রেলের
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ট্রেনের টিকিটের কালোবাজরি রুখতে দৃষ্টান্তমূলকভাবে কাজ করছে রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ। ভ্রমণের ব্যস্ত সময়গুলিতে টিকিটের দালালি ও কালোবাজারি বেশি হয়। এই সমস্যার মোকাবিলা করতে আরপিএফ সর্বদাই সক্রিয় থাকে। নিজেদের সাইবার সেলগুলির মাধ্যমে পরীক্ষা করে, নিয়মিত অভিযান ও বিভিন্ন পদক্ষেপ চালিয়ে যাচ্ছে আরপিএফ। সেসঙ্গে টিকিট কাউন্টার ও সাইবার ক্যাফেগুলির উপরও নজরদারি রেখে প্রয়োজন মতো অভিযান চালাচ্ছে। এ ধরনের অবৈধ বুকিং করা  সিন্ডিকেটগুলি ট্র্যাক করে ভেঙে দিতে আরপিএফ সাইবার সেলকে শক্তিশালী করছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। 
Advertisement
সিপিআরও বলেন, এই উন্নত প্রযুক্তির সাহায্যে আরপিএফ বাল্ক বুকিং এবং অনিয়মিত লেনদেন সহ সমস্ত সন্দেহজনক কার্যকলাপের উপর নজরদারি করছে। টিকিটের কালোবাজারি চিহ্নিত ও প্রতিরোধ করতে টিকিট কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরপিএফের পক্ষ থেকে আইআরসিটিসি’র সঙ্গে সমন্বয় রেখে সন্দেহজনক অ্যাকাউন্টগুলি চিহ্নিত ও নিষ্ক্রিয় করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ