নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মঙ্গলবার বিকেলে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে থাকা মুম্বই মেলের স্লিপার কোচের শৌচালয় থেকে বছর পঁয়ত্রিশের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রেলের সাফাই কর্মীরা। এরপর রেল পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Advertisement
পুলিস জানিয়েছে, ওই ব্যক্তির পকেটে কোনও টিকিট ছিল না। এদিন দুপুরে হাওড়া স্টেশনে ঢোকে ডাউন মুম্বই মেল। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ট্রেনটিকে রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। পুলিসের অনুমান, হয়তো আগেই শৌচালয়ে ঢুকে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে রেল পুলিস।



