Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেনের মহিলা কামরায় ওঠার দায়ে পাকড়াও ৬৩ পুরুষ

ট্রেনের মহিলা কামরায় ওঠার দায়ে পাকড়াও ৬৩ পুরুষ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা যাত্রী সুরক্ষায় বাড়তি সতর্ক রেল। মহিলাদের কথা মাথায় রেখেই রেল চত্বরে তাঁদের নিরাপত্তায় অভিনব পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। যার মধ্যে উল্লেখযোগ্য হল, মহিলা কামরায় পুরুষ যাত্রীদের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ১০০ শতাংশ কার্যকর করা। সেই সূত্রে আচমকা ‘সারপ্রাইজ ভিজিট’ করছে আরপিএফ। আগাম না জানিয়েছে লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে পড়ছেন জওয়ানরা। বেআইনি প্রবেশের অভিযোগে হাতেনাতে পাকড়াও করছে পুরুষ যাত্রীদের। মঙ্গলবার আরপিএফ পূর্ব রেলের সমস্ত ডিভিশনে এই অভিযানে শামিল হয়েছিল। মহিলা কামরায় ওঠার অপরাধে একদিনের ‘সারপ্রাইজ ভিজিটে’ চার ডিভিশন মিলিয়ে ৬৩ জন পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করেছে আরপিএফ। যার মধ্যে হাওড়া ডিভিশনে ১২ জন, শিয়ালদহ ডিভিশনে ২০ জন, মালদহ ডিভিশনে ১৩ জন এবং আসানসোল ডিভিশনে ১৮ জন রয়েছে। মহিলা যাত্রীদের উদ্দেশ্যে রেলের পরামর্শ, মহিলা কামরায় পুরুষ যাত্রী উঠলে প্রতিবাদ করুন। প্রয়োজনে হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করুন। আশপাশে থাকা আরপিএফ জওয়ানদের সাহায্য নিন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ