Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

ট্রেনের কামরায় ধর্ষণ

ট্রেনের কামরায় ধর্ষণ
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ট্রেনের ফাঁকা কামরায় মহিলাকে ধর্ষণ। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে এই অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। অভিযোগের তির এক মালবাহকের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জিআরপি জানিয়েছে, শনিবার রাতে দূরপাল্লার একটি চেপে বান্দ্রায় পৌঁছেছিলেন মধ্যবয়স্ক ওই মহিলা। সঙ্গে তাঁর ছেলে। স্টেশনে নেমেই অন্য একটি ট্রেনে ওঠেন তিনি। ওই ট্রেনের কামরাটি ফাঁকা ছিল। সেই সুযোগে কামরায় ওই মালবাহক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বান্দ্রা জিআরপি স্টেশনে গিয়ে অভিযোগ করেন মহিলা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ