Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেন থেকে পড়ে মৃত্যু চোপড়ার পরিযায়ী শ্রমিকের

ট্রেন থেকে পড়ে মৃত্যু চোপড়ার পরিযায়ী শ্রমিকের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার ওই শ্রমিকের মৃতদেহ পৌঁছয় চোপড়ার বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম হাসিবুল রহমান (৪৫)। বাড়ি ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের লালমনগছ গ্রামে। দু’মাস আগে তিনি পাঞ্জাবে একটি চালের কারখানায় কাজ করতে যান। রবিবার পরিবারের লোকজন জানতে পারেন বাড়ি ফেরার পথে বিহারের একটি রেল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এদিন মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনরা। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ