নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কুম্ভ মেলা থেকে ফেরার পথে বারাকপুরে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল সুজিত শাসমল (৪৫) নামে এক ব্যক্তির। তাঁকে রেলপুলিস বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিহারের বাসিন্দা দুই বন্ধুর সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন তিনি। ওই দু’জন ট্রেন থেকে বিহারে নেমে যান। এরপর তিনি একাই ফিরছিলেন। মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখছে রেলপুলিস।



