Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেন থেকে পড়ে মৃত্যু তরুণের

ট্রেন থেকে পড়ে মৃত্যু তরুণের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক তরুণের। ময়নাগুড়ির বাসিন্দা ওই তরুণের নাম নবিউল ইসলাম (২০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ কোনও কাজের ট্রেনে করে যাচ্ছিলেন। মঙ্গলবার বেলাকোবা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে হঠাইৎ তিনি পড়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, জিআরপি। লাইনের ধারে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের সদস্যরা। 
Advertisement
অপরদিকে, নকশালবাড়ির এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম চম্পা ওরাওঁ (৪৯)। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যালে মৃতদেহটির ময়নাতদন্ত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ