Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

ট্রেনে সন্তান 

ট্রেনে সন্তান 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ট্রেনের কামরায় সন্তানের জন্ম দিলেন বিহারের সমস্তিপুরের এক মহিলা। দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে আরপিএফ আধিকারিকদের সহায়তায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার আরপিএফ সাব ইন্সপেক্টর নবীন কুমারী বলেন, ‘ওই সময় দায়িত্বে ছিলাম। বিহারের সমস্তিপুরের ওই মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। তবে উনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন। তখনই পুলিস কনস্টেবল ও ওই কামরায় থাকা অন্যান্য মহিলাদের সঙ্গে নিয়ে ডেলিভারি করানো হয়। তারপর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ নবজাতক ও মা সুস্থ রয়েছেন বলে খবর।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ