Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্প প্রশাসনের শীর্ষপদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত

হোয়াইট হাউসের হয়ে এআই-এর নীতি নির্ধারক কমিটিতে থাকতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণাণ। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, খোদ হবু মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের শীর্ষপদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ২৩ ডিসম্বের: হোয়াইট হাউসের হয়ে এআই-এর নীতি নির্ধারক কমিটিতে থাকতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণাণ। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, খোদ হবু মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রীরাম কৃষ্ণাণকে। তিনি হবেন  নীতি নির্ধারক কমিটির এক গুরুত্বপূর্ণ সদস্য। মার্কিন মুলুকে এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প ২.০ প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূতর স্থান পাকা হল।
Advertisement
উল্লেখ্য বিষয় হল, ট্রাম্প প্রশাসনে জায়গা পাওয়ার মতো বিস্তর অভিজ্ঞতা রয়েছে  শ্রীরাম কৃষ্ণাণের। মাইক্রোসফ্ট, ফেসবুক, এক্স-এর মতো প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতের। এছাড়াও, একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে তিনি ইলন মাস্কের স্নেহধন্যও।
অন্যদিকে, ভারতের সঙ্গেও শ্রীরাম কৃষ্ণাণের যোগাযোগ অত্যন্ত নিবিড়। তাঁর জন্ম ও বেড়ে ওঠা চেন্নাইতেই। বাবা ছিলেন চাকুরিজীবী ও মা গৃহবধূ। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আজ আকাশ ছুঁয়েছেন তিনি। ২০০৫ সালে ২১ বছর বয়সে কৃষ্ণাণ পাড়ি দিয়েছিলেন আমেরিকায়।  তারপর থেকেই আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে, আর কিছুদিনের মধ্যেই তিনি জায়গা পাবেন ট্রাম্প প্রশাসনেও।
Advertisement
সম্পর্কিত সংবাদ