Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টরের ধাক্কায় নয়ানজুলিতে টোটো, জখম ৬

ট্রাক্টরের ধাক্কায় নয়ানজুলিতে টোটো, জখম ৬
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ট্রাক্টরের ধাক্কায় নয়ানজুলিতে টোটো পড়ে জখম হলেন ৬ যাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হেমতাবাদের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন গ্রামীণ সড়কে। জানা গিয়েছে, টোটোতে চালক সহ ৬ জন ছিলেন। প্রত্যেকেই জখম হয়েছেন। এরমধ্যে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। পুলিস জানিয়েছে, জখম মহিলার নাম দুলালি জালি। বাড়ি রায়গঞ্জের বিন্দোলের জালিপাড়ায়। ওই মহিলার মাথায় তিনটি সেলাই পড়েছে। হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যালে। বাকিদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে যাত্রী নিয়ে টোটোটি ঠাকুরবাড়ি থেকে বিন্দোল যাচ্ছিল। একটি ট্রাক্টর পিছন থেকে ধাক্কা মারলে টোটোটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনার পরই ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।  স্থানীয়রাই জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হেমতাবাদ থানার ট্রাফিক ওসি পবন দাস বলেন, ট্রাক্টরের খোঁজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ