সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি মনোহরপুর গ্রামে রবিবার সকালে ড্রয়িং ক্লাসে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সাত বছরের এক শিশুর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিশুটির দিদি গুরুতর জখম হয়েছে এই ঘটনায়। মৃত শিশুর নাম সায়ন প্রধান (৭)। বাড়ি বালিগড়ি ২ নম্বর পঞ্চায়েতের বল্লভিপুর এলাকায়। ট্রাক্টর সহ চালককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিস।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভাইকে সাইকেলে চাপিয়ে মির্জাপুরে ড্রয়িং ক্লাসে যাচ্ছিল ১২ বছরের দিদি দীপ্তি প্রধান। রাস্তার ধারে জলের পাইপ বসানোর কাজ চলায় সেটি সঙ্কীর্ণ হয়ে পড়েছে। এই সঙ্কীর্ণ অংশেই সাইকেলকে ধাক্কা মারে ট্রাক্টর। মাথায় চোট লাগে সায়নের। পড়ে যাওয়ায় চোট পায় দীপ্তিও। স্থানীয় লোকজনই দিদি ও ভাইকে বাইকে করে তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা সায়নকে মৃত বলে ঘোষণা করেন। সে বল্লভিপুর কৌসের আলি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গুরুতর জখম দিদি এখন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন গ্রামের ওই রাস্তা দিয়ে যাতায়াত করে ট্রাক্টর সহ একাধিক বড় গাড়ি। রাস্তার পাশে পড়ে থাকে ইমারতি সামগ্রী। একারণেই রাস্তাটি সঙ্কীর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে বিষয়টি বার বার জানালেও কোনও সুরাহা মেলেনি।