Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে ১০ সমবায় সমিতির নির্বাচন ২৩ মার্চ

তারকেশ্বরে ১০ সমবায় সমিতির নির্বাচন ২৩ মার্চ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকে সমবায় সমিতিগুলির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে আজ, সোমবার। ২৩ মার্চ ভোটের দিন ঘোষণা হয়েছে। তারকেশ্বর ব্লকের দশটি সমবায় সমিতিতে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি। ২০১১ সালের পর এই প্রথম সমবায় সমিতিগুলিতে নির্বাচন হচ্ছে। আজ, ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ভোট হবে ২৩ মার্চ। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল সমবায় সমিতিগুলিতে। এবার সেই সমস্যার সমাধান হবে বলে আশা সমবায় কর্তাদের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ