Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত ১

ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত ১
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ইছাব আলি (৪২)। তাঁর বাড়ি কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ির টাকাগছে। মৃত ব্যক্তি পিকভ্যানের চালক। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, এদিন পিকআপ ভ্যান নিয়ে মাথাভাঙার দিকে আসছিলেন ইছাব আলি। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কের নিশিগঞ্জ সংলগ্ন দমকলকেন্দ্র এলাকায় কোচবিহারগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেই পিকভ্যানের। দুর্ঘটনার পরই ভ্যানের ভিতরে আটকে পড়েন গাড়ির চালক। খবর পেয়ে আসেন দমকল কর্মীরা। পরবর্তীতে গ্যাস কাটার দিয়ে সামনের অংশ কেটে চালককে বাইরে বের করে আনা হয়। দমকল কর্মীরাই পুলিসের সহযোগিতায় আহত দু’জনকে উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা চালককে মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানের খালাসিকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে রেফার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ