Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাকের ধাক্কায় মৃত ২

ট্রাকের ধাক্কায় মৃত ২
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা বাজার সংলগ্ন টাকি রোডে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম মনিরুল আরফিন (৪০) ও রাজা দাস (২৩)। তাঁদের বাড়ি মাটিয়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মোটরবাইকে করে টাকি রোড ধরে বেড়াচাঁপা থেকে বসিরহাটের দিকে যাচ্ছিলেন মনিরুল ও রাজা। বাজার সংলগ্ন একটি সিনেমা হলের সামনে ওই বাইকের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। প্রচণ্ড ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দু’জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিস। মনিরুল আগে মারা যান। শনিবার রাজার মৃত্যু হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ